কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ১০ টি দেশী প্রজাতির তিলা ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা ভূমি আফিস কার্যালয়ের সামনে এসব ঘুঘু অবমুক্ত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। এ সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য বায়জিদ মুন্সী, মাসুদ হাসানসহ আরও আনেকেই উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার পৌর শহরের একটি বাড়ি থেকে খাঁচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর তফসির অনুসারী ঘুঘু ধরা, বেচাকেনা ও হস্তান্তর সম্পূর্ন অবৈধ। যদি কেউ এ আইন অমান্য করে
তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
সব মন্তব্য
No Comments