প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

প্রকাশ : 13 Oct 2024
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

মাহাবুবুর রহমান: সনাতন ধর্মলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয় বড় উৎসব দুর্গাপূজা বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে দর্পন-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। ৫ দিনব্যাপী উৎসব বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়। তার আগে রাজধানীতে শোভাযাত্রা বের হয়। মন্ডবে মন্ডবে চলে সিঁদুর খেলা।


সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস , মানেুষের মনের আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য।


গত ৯ অক্টোবর ষষ্ঠী তিথিতে সনাতন ধর্মলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয় বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়।

সরকারি হিসাব অনুযায়ী এবছর সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি দুর্গাপূজা উদযাপিত হয়।

দুর্গাপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে প্রতিটি পূজা মন্ডবে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এবং সেনা বাহিনী, নৌবাহিনী ও পোষ্টগার্ড নিরাপত্তার দ্বায়িত্বে পালন করেন। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনাটরিং করা হয়।

দুর্গা শব্দের অর্থ হলো ব্যুহ বা আবদ্ধ স্থান। যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে তা থেকে তিনি ভক্তকে রক্ষা করেন।

মহা চন্ডীর বর্ননা অনুযায়ী, ত্রেতা যুগে ভগবান রাজা রাম চন্দ্র দশানন রাবণের সঙ্গে যুদ্ধে রত হন। পাপের বিনাশের লক্ষ্যে দেবী আর্দ্যাশক্তি মহামায়ার কাছে শক্তি বৃদ্ধির আশায় শরৎকালে তার পূজা করিতেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করে দেবী সীতাকে উদ্ধার করেন। এবং রাবণকে হত্যা করতে সকাষম হন রাম চন্দ্র। সেই থেকে প্রতিবছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বীরা দূর্গাোৎসব পালন করে আসছেন।


এবারে দোলনায় বা পালকিতে দেবী দুর্গার আগমন হয়। পালকী বা দোলনায় আগমন হলে ফলাফল হয় মড়ক। যা শুভ ঈঙ্গিত নয়। দেবী স্বর্গে গমন করেন ঘোড়ায় চড়ে। এটি যুদ্ধ, বুগ্রহ, অশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে।


সম্পর্কিত খবর

;