ইবি প্রতিনিধি: শেষ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ দিনব্যাপী 'ব্যাসিক মার্শাল আর্ট অ্যান্ড সেল্ফ ডিফেন্স ট্রেনিং' শীর্ষক নির্ভয়া ওয়ার্কশপ।
গত ২৫ জানুয়ারী সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে শুরু হওয়া এই ওয়ার্কশপ শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে সার্টিফিকেট প্রদানের মধ্যে দিয়ে এই আয়োজনের সমাপ্তি হয়৷
ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের ব্যবস্থাপনায় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগিতায় উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট সাইন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস তানজিনা। এতে বিশ্ববিদ্যালয়েরর প্রায় ১০০+ নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন, ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিলো বিশ্ববিদ্যালয়ের নারীদের মার্শাল আর্টের সাধারণ শিক্ষা প্রদানের মাধ্যমে নিজেকে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলা। রাস্তাঘাটে মেয়েদের প্রায়শই উত্ত্যক্তের শিকার হতে হয়। প্রায় সব মেয়েকেই কমবেশি এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় যার ফলে নারীরা নিজেদের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারিনা। আমাদের এই আয়োজনের মাধ্যমে নারীরা নিজেদের প্রতিরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments