স্টাফ রিপােটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “৭ জানুয়ারী প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী অবৈধ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নাকচ করে আজ কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে একথা বলেন তিনি।
আজ বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, আর সেটিরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সবুজবাগ থানার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সাবেক সহ—সভাপতি মোঃ মোরসালিনসহ ৩ জন, হাজারীবাগ থানার সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ, বিএনপি নেতা সাবের হোসেন, কালাম, হান্নান খান, আবু কাউসার ভুঁইয়া, হুমায়ুন, আনিসুর রহমান শিপলু, সানি ও ইয়াসিন, কোতয়ালী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বংশাল থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সিরাজ উদ্দীন সিরাজ, যুগ্ম সম্পাদক সেন্টু আহমেদ সাকি, ৩২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ—সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক, বিএনপি নেতা মোহাম্মদ মঈন, ৩৩ ওয়ার্ড যুবদল সভাপতি ওমর ফারুক, সহ—সভাপতি রাজু বল্লম রাজু, মোঃ রকি, ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ বিল্লাল, মোঃ ফালান, মোহাম্মদ রনি, ৩৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন, সাগর, শাওনসহ ২৭ জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও জেল হাজতে প্রেরণ বর্তমান আওয়ামী ডামি সরকারের চলমান অপকর্মেরই নিরবচ্ছিন্ন অংশ। দখলদার আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের এ ধরণের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। আর তাই জনগণ বর্তমান ডামি আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন—সংগ্রামে আরও বেশী বলীয়ান হয়ে উঠেছে।
সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা প্রদান এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানাচ্ছি।”
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
সব মন্তব্য
No Comments