কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সৈকতে এবার পাওয়া গেলো বিলুপ্তপ্রায় সামুদ্রীক দুটি মৃত কচ্ছপ। একটির ওজন প্রায় ২৫ কেজি, অন্যটির ওজন ২০ কেজি। মঙ্গলবার বেলা ১১টার দিকে তেত্রিশকানি এলাকায় এ দু’টিকে দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটি ও ইকোফিস-২ ব্লুগার্ড সদস্যরা কচ্ছপ দুটিকে উদ্ধার করে কিছু অংশ শ্যাম্পল রেখে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে কচ্ছপ দুটির মাথায় এবং পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে কচ্ছপ দুটি মৃত্যু হতে পারে স্থানীয়রা ধারনা করেছেন।
ইউএস এইড, ইকোফিস ২ ওয়ার্ড ফিস বাংলাদেশ পটুয়াখালী জেলা সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপ অত্যন্ত গুরুত্বপূর্ণ জলজ প্রাণী বিবেচনা করা হয়। মৃত কচ্ছপ দু’টির নমুনা সংগ্রহ করা হয়েছে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষ তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কি কারনে কচ্ছপ দুটি মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছেনা। ঘটনাস্থলে মহিপুর বনবিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি থেকে বিরত থাকতে পরিবহন মালিকদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সমিতির মহাসচি ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর নির্বাচন ...
স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার প্রতিম ...
স্টাফ রিপোর্টার: হজযাত্রাকে সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হও ...
সব মন্তব্য
No Comments