ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৩১৬

প্রকাশ : 14 Dec 2024
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত  ৩১৬


ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৬৪ জন ও নারী ২৮৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২১৪ জন ও নারী ১০২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৮ হাজার ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬২ হাজার ১৭১ জন ও নারী ৩৬ হাজার ৩৩২ জন।


সম্পর্কিত খবর

;