স্টাফ রিপোটার: আজ ২২ জানুয়ারি ২০২৩, শুক্রবার দিবনব্যাপী যুব আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির চতুর্থ সভা রাজধানীর পুরান পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন সভাপতিমন্ডীর সদস্য ত্রিদিব সাহা। এ সময়ে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ম.ইব্রাহিম ও অর্থ রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ ইরান মোল্লা।
সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্ট, জাতীয় ও আন্তর্জাতিকসহ নানা বিষয়ে পর্যালোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বর্তমান সময়ে চলমান দুর্নীতি-অর্থপাচার-দুঃশাসনের বিরুদ্ধে এবং বেকার যুবদের কর্মসংস্থানের দাবির পাশাপাশি স্বৈরাচারী সরকারের ৭ জানুয়ারির পাতানো নির্বাচন বর্জনের আহবান করেন।
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
সব মন্তব্য
No Comments