কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় সীমান্তে এক নিরহ মাংস ব্যবসায়ীকে রাস্তা থেকে ডেকে নিয়ে ২টি এলএসডি মাদক দিয়ে চালান দেয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কাকডাঙ্গা ওয়ার্ডের নারী ইউপি সদস্য সাবিলা খাতুন বিজিবির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন-তার ওয়ার্ডের আ: রশিদ এর ছেলে তরিকুল ইসলাম এলাকায় গরুর মাংস বিক্রয় করে সংসার চালান। কেঁড়াগাছি মাঝের পাড়ায় সকাল ১০টার দিকে মাংস আনতে যায়। পূর্বে ওই স্থানে (মুফার বাড়ীতে) দুইজন বিজিবি বসে থাকে। এসময় তরিকুলকে তারা ডেকে নিয়ে ভাল মন্দ কথা বলেন। হঠাৎ কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সিদ্দিক ওই স্থান দিয়ে যাওয়ার পথে তাদের সাথে দেখা হয়। এসময় তরিকুল ইসলাম কে দেখে কি করা হয় জিজ্ঞাসা করলে সে বলে আমি মাংসের ব্যবসা করি। ওই সময় তরিকুল ইসলাম কে ডেকে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার কাছে এলএসডি পাওয়া গেছে বলে বিজিবি প্রচার দেয়। তিনি আরো বলেন-তরিকুল ইসলামের একটি প্রতিবন্ধী বাচ্চা আছে। সে নিরহ তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এদিকে বিজিবি ক্যাম্পে আটক তরিকুল ইসলাম গোয়েন্দা সদস্যদের জানায়-কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সিদ্দিক অনেক আগে তাকে সীমান্ত থেকে অবৈধ মালামাল ধরিয়ে দিতে বলে ছিলেন। কিন্তু তরিকুল তা করেননি। এছাড়া সীমান্তে ফেনসিডিল ব্যবসায়ীদের সাথে তরিকুল ইসলামের পূর্বে একটি বিরোধ রয়েছে। সব মিলে বিজিবি তাকে ফাসিয়ে দিয়েছে। সে ন্যায় বিচার দাবী করেন। আটক তরিকুল ইসলামের স্ত্রী ও এলাকাবাসীরা বলেন-কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সিদ্দিক কেঁড়াগাছি মাঝের পাড়া থেকে তরিকুল ইসলামকে ডেকে নিয়ে যাওয়ার সময় হাসতে হাসতে চলে যান। সেখানে কোন প্রকার মাদক নিয়ে কথা হয়নি। অথচ পরে তারা শোনেন দুইটি এলএসডি মাদক দিয়ে তরিকুল ইসলামকে মামলা দিয়েছে। ঘটনার বিষয়ে কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সিদ্দিক এর সরকারী ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে এলাকাবাসীরা এঘটনার সুষ্ঠু তদন্ত দাবী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
সব মন্তব্য
No Comments