রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ জুন) বিকেলে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
জানা গেছে, শনিবার কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা টোল আদায় করছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে কাতিহার হাটের ইজারাদারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর। আজ ১লা মে, শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১১৬৭) এর উদ্যোগে এক বর্ণাঢ্য ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
সব মন্তব্য
No Comments