বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম আজ সোমবার দুপুরে শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জানান যে, শেরে বাংলা হল ও মন্নুজান হল ছয় দশকের বেশি সময়ের পুরাতন। ফলে হলগুলো জরাজীর্ণ ও বসবাসের জন্য প্রায় অনুপযোগী হয়ে গেছে। এছাড়া গত নভেম্বরের ভূমিকম্পের সময়ও এখানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার উত্তরণে ইতোমধ্যে রুয়েটের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বিষয়টি সরকারকে অবহিত করে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বরাদ্দ পেলেই হলগুলো ব্যবহার উপযোগী করার পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ ও হল সংসদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষাক্রমে আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি ২৮ জুলাই ২০২৬ তারিখে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই টিএসসি, ভিসি চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হন হাজারো ফুটব ...
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা ...
সব মন্তব্য
No Comments