ডেস্ক রিপোর্ট: মডেল-অভিনেত্রীদের সঙ্গে সময় কাটানোর ব্যবস্হা রয়েছে ওয়েবসাইটে- এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। তাদের চার সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সংস্হাটির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন। আটকরা হলেন মো. মাসুম বিল্লাহ (২৮), বিউটি (৪২), সাবিনা আলম (৫০) ও মো. রুবেল (৩০)। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
সিআইডি বলছে, চক্রের সদস্যরা বিডি মার্কেটিং টোয়েন্টিফোর নামে একটি ওয়েবসাইট খোলে। তাতে দেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ও ছবি ব্যবহার করে তাদের সঙ্গে অনৈতিক কাজের প্রলোভন দেখায়। যারা চক্রটির সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে করা হয় প্রতারণা।
মো. ইমাম হোসেন বলেন, যাত্রাবাড়ী ও গুলশান থানা এলাকা থেকে চার জনকে আটক করা হয়। চক্রের সদস্যরা অসহায় তরুণীদের টার্গেট করে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। পরে তাদের নানা প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments