উজিরপুর প্রতিনিধিঃ ঢাকার শীর্ষ সন্ত্রাসী রোজেন বাহিনীর সহযোগী ২টি হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেল (৪৫) কে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে বুধবার বেলা ১১ টায় উপজেলার দক্ষিণ ধামুরা নিজ বাড়ী থেকে মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ এবং ওসি তদন্ত মমিন উদ্দিনের নির্দেশে এএসআই আহসাব সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঢাকার মতিঝিল থানায় হত্যা মামলা নং ৭(৫)২০০৯ এবং শ্যামপুর থানায় হত্যা মামলা নং ৩৪(৮)২০০৮ মামলায় সে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী। এছাড়া মতিঝিল থানায় হত্যা মামলা নং ৮৫৪(১০)২০১০ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। ঢাকার শীর্ষ সন্ত্রাসী রোজেন ইতিমধ্যে ক্রোসফায়ারে নিহত হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেল ১৮ মে নিজ বাড়ীতে আপন চাচা ও শ্বশুর আবুল হোসেন বেপারীর মৃত্যুর সংবাদ শুনে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এসেছিলেন। তিনি ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থাকায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments