ডেস্ক রিপোর্ট: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)’র সভাপতি ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালনক প্রকৌশলী মো: আবদুস সোবহান ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল এক বিবৃতিতে রমজান মাসে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা ও খাদ্যপণ্যে ভেজাল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। নব নির্বাচিত সরকারের সামনে এটাই প্রথম কাজ হওয়া উচিত বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, খাদ্যে ভেজাল ও বিষ আমাদের দেশের একটি ভয়াবহ সমস্যা- যা একটি নীরব গণহত্যার সামিল। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই জঘন্য কাজটা করে থাকে তাদের হীন মুনাফা লাভের উদ্দেশ্যে। খাদ্যে ভেজালের কারণে দেশের অধিকাংশ মানুষ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ইফতারসামগ্রীসহ সব খাদ্য বিষ ও ভেজালমুক্ত করতে সরকারের বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট সবার কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
নেতৃবৃন্দ বাজারের আকাশচুম্বি মূল্য নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙ্গতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভেজাল খাদ্য বিক্রয়কারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান, আইনের কঠোর বাস্তবায়ন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, খাদ্যে বিষ বা ভেজাল রোধে কোনো রকম বৈষম্য বা রাজনৈতিক বিবেচনা ছাড়াই আইন প্রয়োগ করা, ভেজাল মিশ্রণের উৎস থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যায়ে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দাবি জানান।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments