বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরের চংধুপইল ইউনিয়নে ঈশ্বরপাড়ায় সরকারি ১৮ বিঘার দিঘীর দখল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ বাদশাহ গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে মকলেছুর রহমান(৫০)নামে একজন নিহত হয়েছে। এসময়য় জাকাত আলী(৬৫) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। নিহত মকলেছুর রহমান ঈশ্বরপাড়া গ্রামে মৃত ছইমুদ্দিনের ছেলে। আহত জাকাত আলী ঈশ্বরপাড়া গ্রামে মৃত নূর মোহাম্মদ ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ অক্টোবর ) ভোর ৫ টা ৪৫ মিনিটের দিকে মকলেছুর রহমান প্রকৃতির ডাকে সারা দিতে তার নিজ বাড়ি বাইরের টয়েলেটে যাচ্ছিলেন। এসময় প্রতিপক্ষ বাদশাহ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালালে সে গুরুতর আহত হয়। এসময় তার চিৎকারে সজন সহ প্রতিবেশীরা ছুটে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় জাকাত আলী নামে অপর একজন আহত হয়। পরে মকলেছুর’ক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে তাকে রাজশাহী নিয়ে যাওয়ার সময় পথে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানায়, ঈশ্বরপাড়া গ্রামে সরকারি ১৮ বিঘা দিঘী জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিম পাড়া এলাকার বাদশা আলম গ্রুপের সাথে দিঘিপাড়া এলাকার সাহাবুল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।এনিয়ে কয়েক বছরে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে সাহাবুল গ্রুপের লোকজনের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, সরকারি খাস দিঘীকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আজ সকালে এই ঘটনা ঘটে। এঘটনায় লালপুর থানায় মামলা দায়েরসহ লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments