স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি মহাসচিব ও সাবেক মন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে আজ একটি বি-রাজনৈতিক প্রক্রিয়া চলছে। কোন একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এ কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে। যা কোনোভাবে কাম্য নয়। অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখনো বিরাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে তাও ব্যর্থ হবে।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় পার্টি বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময়ে অতিরিক্ত মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মোঃ জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মোস্তফা আল মাহমুদ, মনিরুল ইসলাম মিলন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, জহিরুল ইসলাম রুবেল, মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, মোঃ আরিফুর রহমান খান।
জাতীয় পার্টি মহাসচিব আরো বলেন, দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দূর্বিসহ হয়ে পড়েছে। এদিকে সরকারকে জোর দৃষ্টি দিতে হবে।
কতিপয় দৃস্কৃতিকারী কর্তৃক ১লা নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ২ নভেম্বর খুলনা অফিসে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানান ও এই অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments