আল মাসুদ পঞ্চগড়: তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার পাগলুর সাথে সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক থ্রি হুইলারের চালক নিহত হয়েছে। নিহত আতিকুল্লাহ বাবু পঞ্চগড়ের বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে৷
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় তেঁতুলিয়া -পঞ্চগড় জাতীয় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ একটি থ্রি হুইলার পাগলু চালিয়ে বেকারীর মালামাল ডেলিভারি দেয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। এসময় তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় গেলে সড়কে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতি নাতে একটি যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় আতিক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments