শরীফুল ইসলাম,জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি বিষয়ক বিশেষ কর্মশালা 'JKKNIU CyberCon 2025: Offense Meets Defense'। শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে এবং দেশে সাইবার হামলার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডেটা হ্যাকিংয়ের ঝুঁকি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের অনেক বাণিজ্যিক ব্যাংক সাইবার আক্রমণের শিকার হয়ে গ্রাহকদের লাখ লাখ টাকার তথ্য হারিয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।
কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক রায়হান কনক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ডিফেন্সিভ ও অফেন্সিভ সাইবার সিকিউরিটির গুরুত্ব এবং এ খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, "প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু প্রযুক্তি ব্যবহার করলেই চলবে না, তার নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, নিরাপদে থাকতে হলে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করা অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধির উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় কর্মশালায়।
আয়োজকরা জানান, 'JKKNIU CyberCon 2025' একটি পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি সম্মেলন যেখানে অফেন্স এবং ডিফেন্স মিলে গড়ে উঠেছে জ্ঞান ও দক্ষতার এক অনন্য পরিবেশ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রমের আয়োজন করে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
সব মন্তব্য
No Comments