কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে চলছে জুয়া খেলা। এই জুয়া খেলা কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও জুয়া খেলা কোনক্রমেই যেন কমছে না। ৩০ শে মার্চ বৃহস্পতিবার উপজেলার মদাতি ইউনিয়নের কালীর মেলায় পবিত্র মাহে রমজান মাসেও প্রকাশে দিন দুপুরে জুয়ার আসর বসতে দেখা যায়। জুয়া খেলার এ ভিডিও ভাইরাল হয়ে পড়লে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এর দৃষ্টিগোচর হলে তিনি মেলায় নিজে উপস্থিত জুয়া বন্ধ করেন। জুয়া বন্ধের ১৫ মিনিট পরেই পুনরায় জুয়ার আসর চলতে থাকে। আর এই জুয়ার আসর দিন থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান ছিল বলে জানা গেছে। স্থানীয় লোকজনের মতে, এ উপজেলার বেশ কয়েকটি স্থানে জুয়া চলমান রয়েছে বলে জানান তারা। তারা মনে করেন প্রশাসন ইচ্ছে করলেই নিমিষেই এ জুয়া বন্ধ করতে পারেন কিন্তু কোনক্রমেই এ জুয়া বন্ধ হচ্ছে না বলে তাদের অভিযোগ রয়েছে। গোপন সূত্রে জানা গেছে যে, ৩১ শে মার্চ দলগ্রামের মেলাও জুয়ার আসর দিন থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে পারে বলে গোপন সূত্রে জানা গেছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments