ফরিদপুর অফিস: পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে আপনাদের নির্বাচিত করেছে, তার প্রতিদান দিতে হবে। জনগনের সেবায় নিজেদের আত্মনিয়োগ করে সেবক হয়ে কাজ করার আহবান জানান উপজেলার নবনির্বাচিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের। সবাই যাতে দ্রুত সময়ে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। জন্ম নিবন্ধন, সার্টিফিকেটসহ কোনো সেবা নিয়ে হয়রানি করা যাবে না। সব সময় জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।
আজ(শনিবার) সখিপুরের চারভাগা পাইকবাড়ী আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে নড়িয়া উপজেলার নবনির্বাচিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছে। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করে চলছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো একে একে পূরণ করার জন্য কাজ করতে হবে। গ্রামের তৃণমূলের দোরগোড়ায় সেবা পৌছে দিতে হবে।
উপমন্ত্রী শামীম বলেন, ববঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ যখন সারা বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রশংসিত হচ্ছে। বিএনপি নামক দলটি তার ষড়যন্ত্রের নতুন ধারা শুরু করেছে। বর্তমান সময়ে যে লবিস্ট ষড়যন্ত্র হচ্ছে এটা অবশ্যই দেশবিরোধী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র জাতির পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র প্রধানমন্ত্রীর উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র। তাই সকলকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারন সম্পাদক অনল কুমার দে, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এনায়েতউল্যাহ মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ উপজেলার সকল ইউনিয়নের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকারের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯১৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা চাই ...
বগুড়া অফিস: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
...
সব মন্তব্য
No Comments