উজিরপুর প্রতিনিধি: ব্যাপক আয়োজনে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সোমবার শিকারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠান উদ্বোধন করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান, তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য নজরুল ইসলাম শাহীন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, শিকারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ যুবায়ের মিঞার সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, এ্যাডঃ সালাউদ্দিন শিপু, এ্যাডঃ শহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন প্রমূখ। প্রথম অধিবেশন শেষে বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশনে শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে আঃ রহিম মাষ্টার ও মোঃ নজরুল ইসলাম মাঝির নাম প্রস্তাব হয়। সাধারণ সম্পাদক পদে আবুল কালাম সরদার, আমিরুল ইসলাম দুলাল ডাকুয়া, মোঃ মাহাবুব ইসলাম বাদল ও আমিরুল ইসলাম রিয়াজের নাম প্রস্তাব করা হয়। উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রস্তাব গ্রহন করা হয়। সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনের নাম প্রস্তাব হয়। তবে পরবর্তীতে কমিটি ঘোষনা করা হবে।
স্টাফ রিপোর্টার: সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি থেকে বিরত থাকতে পরিবহন মালিকদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সমিতির মহাসচি ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর নির্বাচন ...
স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার প্রতিম ...
স্টাফ রিপোর্টার: হজযাত্রাকে সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হও ...
সব মন্তব্য
No Comments