রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় মারা যাওয়া এ ১৭ জনের মধ্যে নয়জন রাজশাহীর। বাকিদের চারজন চাঁপাইনবাগঞ্জের, দুইজন নাটোরের ও দুইজন নওগাঁর। যাদের আটজনের করোনাভাইরাস পজেটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিৎ করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
এ নিয়ে চলতি মাসের গত ২৬ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত) রাজশাহী হাসপাতালের কোভিড ইউনিটে ২৯১ জন মারা গেল। এর মধ্যে রাজশাহীর ১৩৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১০১ জন।
এর আগে সবচেয়ে বেশী মারা যায় ২৪ জুন ১৮ জন। আর সবচেয়ে কম ১২ জুন ৪ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে মৃত্যুর হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে জানিয়ে শামীম বলেন, এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ৩১, এপ্রিলে ৭৯ ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয়। আর গত বছরে সর্বোচ্চ মৃত্যু ছিল অগাস্ট মাসে ২৬ জন।
গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে রাজশাহীর ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের ছয়, নওগাঁর তিন ও পাবনার চারজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন।
শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহী মেডিকেলে ৩৫৭ বেডের বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৪৩১ জন; যা আগের দিন ছিল ৪২৩। অতিরিক্ত রোগীর চাপে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
রাজশাহীতে আবারও বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হার। শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪২৯ নমুনা পরীক্ষা করে ১৪৮ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যার শনাক্তের হার ৩৪ দশমিক ৫০ শতাংশ।
আগের দিন বৃহস্পতিবার ছিল ২৯ দশমিক ৭৫ শতাংশ। এর আগে বুধবার ৩৩ দশমিক ৯৫ শতাংশ, মঙ্গলবার ৩৩ দশমিক ০৫ শতাংশ এবং সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ।
এছাড়া চাঁপাইনবাগঞ্জের ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের সংক্রমণ ধরা পড়েছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments