স্টাফ রিপোটার: শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি জানিয়েছেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি।
বৃহস্পতিবার (২৭ জুন) ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন। যাতে করে দেশে শিক্ষার হার বৃদ্ধি পায়। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমান প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে পারে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা টানা চার মেয়াদে ক্ষমতায় আছে বলেই দেশে শিক্ষা ব্যবস্থা প্রসারিত হয়েছে। প্রতিটি ঘরে ঘরে উচ্চ শিক্ষিত যুবক-যুবতী তৈরি হচ্ছে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বাবা- মাকে নিয়ে আনন্দ-উল্লাসে বসবাস করছে। তিনি বলেন, আজকে অত্র প্রতিষ্ঠান থেকে ১৮৬ জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশ নিচ্ছ, তোমরাও পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং উচ্চ শিক্ষিত হয়ে আগামীতে একটি সুন্দর দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে। সে জন্য শুধু প্রয়োজন বাবা মায়ের কথা মেনে সঠিক ভাবে লেখা পড়া করে ভালো রেজাল্ট উপহার দেওয়া। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী শতভাগ পাশ করবে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে।
সজল মোল্লা এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। যা সারাবিশ্বে ব্যপক প্রশংসীত হচ্ছে। এটা আমাদের ধরে রাখতে হবে।
এ কে স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোহাম্নদ সালাহউদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: মোস্তাক আহমেদ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন পাটোয়ারীসহ শিক্ষকবৃন্দ।
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছি ...
সব মন্তব্য
No Comments