সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় বালুটানা মাহিন্দ্র গাড়ির চাকার পিষ্টে হয়ে মোহাম্মদ আলী নামে দুই বছর বয়সী এক শিশু মারা গেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কুলকান্দী ইউনিয়নের কুলকান্দী মধ্যপাড়া ছড়াবাতা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই এলাকার শফিক খোকার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যপাড়া ছড়াবাতা জামে মসজিদের নির্মাণ কাজের জন্য আনা মাহেন্দ্র গাড়িতে বালু আনা হচ্ছিল। পাশেই খেলতে ছিলো শিশু মোহাম্মদ আলী। বালু নামানোর জন্য মাহেন্দ্র গাড়িটি পেছনের দিকে নিতে থাকে চালক। এসময় শিশু মোহাম্মদ আলী মাহিন্দ্রর গাড়ির পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান বলেন, 'স্থানীয় একটি জামে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত বালুভর্তি মাহেন্দ্র গাড়ির চাকার নিচে পড়ে শিশুটি মারা গেছে।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
সব মন্তব্য
No Comments