স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ গণ ধিকৃত দলে পরিনত হয়েছে। এরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশবাসীর কাছে আওয়ামী লীগ একটি আতঙ্কের নাম। তিনি বলেন, সারাদেশে এরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের কাছে সাধারণ জনগণ, ব্যবসায়ী রাজনীতিবিদ কেউ নিরাপদ নয়।
বৃহস্পতিবার নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জোট নেতারা বিজয়নগর মোড় পর্যন্ত বিভিন্ন দোকানপাট, রিক্সাচালক এবং সাধারণ মানুষের কাছে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে শরিক হওয়ার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
এসময় ফরহাদ বলেন, এ সরকারের অধীনে কখনও অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আমরা বারবার বলে এসেছি। যার কারণে বিএনপিসহ বিরোধী দলগুলো একতরফা নির্বাচন বর্জন করলে নৌকার বিরুদ্ধে দাঁড়ানো ডামি প্রার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আসলে এরা সন্ত্রাস ছাড়া একমুহূর্তও থাকতে পারে না। তাই এই সন্ত্রাসী দলকে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় করতে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ১৯৭১ সালের মত দেশ বাঁচাতে, গণতন্ত্র পুনরুদ্ধারে আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের চেয়ারম্যান সৈয়দ কমরেড ডা. নুরুল ইসলাম, এনপিপি নেতা নজরুল ইসলাম, জাগপা নেতা আওলাদ হোসেন শিল্পীসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
সব মন্তব্য
No Comments