স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, সংঘবদ্ধ অপরাধী-দুর্নীতিবাজ চক্র ধ্বংস এবং বৈষম্য নিরসনে সমাজতন্ত্র ও সুশাসনের সংগ্রমই জাতীয় কর্তব্য। সমাজতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা না হলে সমাজে বৈষম্য-দুর্নীতি বাড়বেই। জনাব ইনু বলেন, সমাজে সকল ধরনের বৈষম্যের অবসানে অর্থনীতিকে সংবিধান নির্দেশিত সমাজতন্ত্রের লক্ষ্যে ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, সর্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা প্রাথমিক ক্লিনিক গড়ে তোলা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও পাড়া-মহল্লায় বখাটেদের উৎপাত বন্ধ করা, শ্রমিক-গরীব-চাষী-নারী-আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রধিকার দিতে হবে। তিনি সকল ক্ষেত্রে নারীর সমাধিকার নিশ্চিত করা, শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরী ২০,০০০ টাকা চালু করা, গ্রাম-শহরের গরীব মানুষের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু করা, বেকার যুবকদের কাজ দেয়া অন্যথায় বেকার ভাতা দেওয়ার দাবিতে দলীয় নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান। জনাব হাসানুল হক ইনু এমপি আজ ২ জুলাই শনিবার, সকাল ১১ টায়, নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মোঃ মোহসীন, সদস্য শফিকুর রহমান বাবুল, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, সহ-সভাপতি এড. আবু হানিফ, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, অর্থ বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা রানী, নারী বিষয়ক সম্পাদক পারভেজ আক্তার শিল্পী, সহ-সম্পাদক রাবেয়া আক্তার, আকলীমা বেগম, শ্রম ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক শিরীন সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক মোহম্মদ দ্বীন ইসলাম মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এড. আলী আশরাফ লেনিন, সদস্য তোফাজ্জল হোসেন দিপু, শেখ শাহনাজ প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments