জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম।
এসময় তিনি বলেন, 'করোনা মহামারির কারণে দীর্ঘদিন আমরা একত্রিত হবার সুযোগ পায়নি। অনেকদিন পর সরকার ও রাজনীতি বিভাগ এমন চমৎকার একটি আয়োজনের মাধ্যমে সকলকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছে। মহামারি পরবর্তী সময়ের জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি শুভকামনা রইলো।'
ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা। এসময় তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মাহফিলে বিভাগের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ৪৫ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম। এসময় বিভাগের ৪৫ ব্যাচের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী নুসরাত শারমিন রেশমার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবার হোসেন, প্রক্টর আ. স. ম ফিরোজ-উল-হাসান, বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক কে এম মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা, সহযোগী মোহাম্মদ সাজেদুর রহমান, সহযোগী অধ্যাপক নুরুল হুদা সাকিব, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানসহ বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments