বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর ২৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান আজ ৩১ মার্চ বৃহস্পতিবার ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম।
ইনস্টিটিউটের কো-কারিকুলার কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটের শিক্ষা (সম্মান) কোর্সের বিভিন্ন ব্যাচের ৯জন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন সৈয়দা রুবিনা মিরা, অধ্যাপক ড. তারিক আহসান, অনুপ তালুকদার, মো. আলমগীর হোসেন (স¤্রাট), ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, মুসা ইব্রাহীম, মো. জাহাঙ্গীর, মোরছালিন নোমানী এবং আসিফ তালুকদার।
প্রধান অতিথির ভাষণে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার উৎকৃষ্টতম স্থান। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে শিক্ষা, সংস্কৃতি ও শিল্প চর্চার মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments