ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ সোমবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যন্ত্রচালিত রিক্সা, ভ্যান চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছেন। তারা বলেন, বাংলাদেশের মানুষ তাদের সৃজনশীল প্রতিভা কাজে লাগিয়ে যন্ত্রচালিত শ্যালো নৌকা, যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান চালু করে দেশের সমগ্র গ্রামীণ এলাকাসহ শহর-নগর-শিল্পাঞ্চলে যাত্রী ও পণ্যপরিবহনে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন। অর্থনীতি তথা লক্ষ লক্ষ মানুষের জীবিকা আজ এই স্থানীয় প্রযুক্তিতে নির্মিত রিক্সা ও ভ্যানের উপর নির্ভরশীল। করোনার মধ্যেও রোগী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অক্সিজেন সিলিন্ডার, টিকা, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহনেও যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। বিভিন্ন নির্বাচিনে ব্যালট পেপার, ইভিএম মেশিন বহনেও যন্ত্রচালিত রিক্সা ও ভ্যানের ব্যবহার দেখা গিয়েছে। তারা বলেন, স্থানীয় প্রযুক্তিতে নির্মিত যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান তথা এলাকাভেদে চালু নসিমন, করিমন, ভটভটি, আলমসাধু নামের যানবাহনে যান্ত্রিক ত্রুটি থাকলে সরকারের উচিত কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং যন্ত্রচালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স প্রদান করা। সেটা না করে কায়েমী স্বার্থের চাপে যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ করে দেয়া দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক ফলাফল তৈরি করবে। তারা অবিলম্বে যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান চলাচলে আরোপিত অবাস্তব ও আত্মঘাতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: ডাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২২ নভেম ...
যশোর অফিস: নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ বহু বাড়িতে হ ...
স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড ...
স্টাফ রিপোর্টার: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক ...
সব মন্তব্য
No Comments