ডেস্ক রিপোর্ট: আগামী ০২ এপ্রিল দেশের বাজারে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৫৫ উন্মোচন করবে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডরিয়েলমি। রিয়েলমি আনুষ্ঠানিকভাবে সি সিরিজের আপগ্রেডের কথা জানিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রথম আপগ্রেডটি থাকবে নতুন সি৫৫ -এ। পাশাপাশি, ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইনে এ স্মার্টফোন সেগমেন্টের প্রথম বিভিন্ন ফিচারও থাকবে স্মার্ট ফোনটিতে।
রিয়েলমি সি৫৫ -এ থাকবে এ সেগমেন্টের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাএবংসিসিরিজের প্রথম পণ্য হিসেবে এ স্মার্ট ফোনটিতে থাকবে ০.৭ মাইক্রো মিটার ফ্লাগশিপ লেভেল সেন্সরএবং ১/২” অপটিক্যাল ফরম্যাট। এ সেন্সরটি এর আগে রিয়েলমিজিটি মাস্টার এডিশনে ব্যবহার করা হয়েছিল। পূর্ববর্তী সি৩৫ এর তুলনায় সি৫৫ এর সেন্সরসাইজ ৫৪ শতাংশবৃদ্ধি করা হয়েছেএবং ক্ল্যারিটি ও রেজ্যুলেশন উন্নত করা হয়েছে ৫৩.৮ শতাংশ।
রিয়েলমি সি৫৫ -এ থাকবে ১৬ জিবি পর্যন্ত ডায়ন্যামিকর্যাম ও ২৫৬ জিবিরম, যা এই দামের স্মার্টফোন সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি। এ রম ও র্যাম নিশ্চিত করবে স্মার্টফোন ব্যবহারে চমৎকার অভিজ্ঞতা। পাশাপাশি, সি৫৫ এর ব্যাটারি পারফরমেন্স ও হবে আগের চেয়ে ভালো – থাকবে ৩৩ ওয়াটের সুপার ভুকচার্জিং।
সম্প্রতি ফাঁসহওয়া তথ্য অনুযায়ীজানা গেছে, রিয়েলমি সি৩৫৫ এর পেছনে থাকবে সানশাওয়ার ডিজাইন। প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে অনুপ্রাণিত হয়েই এ ডিজাইন করা হয়েছে। এবং ফোনটি পাওয়া যাবে দু’টিরঙে – সানশাওয়ার ও রেইনি নাইট। অনন্য এ ডিজাইনমাত্র ৭.৮৯ মিলি মিটার পুরুত্বের (এ সেগমেন্টের প্রথম) এ ফোনের সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে। এছাড়াও, রিয়েলমি জানিয়েছে প্রথম স্মার্টফোন হিসেবে সি৫৫ -এ থাকবে ‘মিনিক্যাপসুল।’যাডিসপ্লে’র সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
রিয়েলমি এর আপগ্রেড করা সিসিরিজ কে বলছে‘আচ্যাম্পিয়ন অব দ্য সেগমেন্ট।’ ব্র্যান্ডটির লক্ষ্য প্রাইস সেগমেন্টে উদ্ভাবনী ও শীর্ষস্থানীয় সব ফিচার নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুনমাত্রা দান করা।
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
সব মন্তব্য
No Comments