বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ইয়াহিয়া তামিম সেচ কাজে ব্যবহারের জন্য এসএমএস টাইমার কন্ট্রোল মেশিন তৈরি করেছেন।
চলমান বছরের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা প্রজেক্ট এর কাজ শেষ হয় নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। তামিমের তৈরি করা মেশিনের কাজ হলো দূরবর্তী স্থান থেকে সেচ পাম্প নিয়ন্ত্রণ করা। মোবাইলের এসএমএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এই কন্ট্রোলার মেশিন।
মেশিনের কাজ সম্পর্কে জানতে চাইলে তামিম জানান, "সেচ পাম্প বা পানি উত্তোলনের মটর কৃষকদের বাড়ি থেকে দূরে রাখা হয় যেকোনো মাঠ বা ক্ষেতের মধ্যে। বিভিন্ন সময়ে রাতে সেচ পাম্প চালাতে হয় যেকারনে পাম্প অন অফ করার জন্য বারবার মাঠে যাতায়াত করতে হয়। এটা কৃষকদের জন্য একটা বিরম্বনা বিশেষ করে শীতের দিনে। কৃষকের এই বিরম্বনা নিরসনের জন্যই আমার এই প্রজেক্ট তৈরি করা।"
তিনি আরো বলেন, "আমার তৈরি মেশিনটি মোবাইলের এসএমএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। মেশিনে একটি সিমকার্ড লাগানো থাকবে সেই সিমে অন,অফ কিংবা টাইমার সেট করে এসএমএস এর মাধ্যমে কমান্ড পাঠালে মেশিনে সেই কমান্ড অনুযায়ী সরাসরি অন, অফ কিংবা টাইমার সেট করা যাবে।"
তিনি বলেন, "বাজারে টাইমার মডিউল আগে থেকেই পাওয়া যেতো। কিন্তু এসএমএস কন্ট্রোলার আমার তৈরি, যেটা এই মেশিনের মূল আকর্ষন। সেচ পাম্প থেকে যেকোনো দূরত্বে অবস্থান করে আমার তৈরি এই মেশিনের মাধ্যমে সেচ পাম্প পরিচালনা করা যাবে।"
উল্লেখ্য, সেচ পাম্প অধিক সময় চালিয়ে রাখা এবং নিয়ন্ত্রণে অনিয়মের কারনে কৃষকদের পাম্প পুরে যাওয়ার ঘটনা অহরহ। তামিমের তৈরি মেশিন অন অফের সময় নির্ধারণ করে পাম্প নিয়ন্ত্রণ করে গ্রামীণ কৃষকদের কষ্ট লাগবে যুগোপযোগী ভূমিকা পালন করবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পা ...
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
সব মন্তব্য
No Comments