বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রতিষ্ঠার এক দশকের বেশি সময় পর পেল সাব পোস্ট অফিস।
এর আগে একাধিক বার সাব পোস্ট অফিস খেলার কথা আলোচনা করা হলেও উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের উদ্যোগে তার বাস্তবায়ন ঘটে। বিশ্ববিদ্যালয় শাখার পোস্ট কোড ৮১০৫।
সোমবার বিকেলে ডাক বিভাগের পরিদর্শক আশিকুর রহমানের পরিদর্শন কালে বিষয়টি নিশ্চিত করা হয়।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের অফিস সংলগ্ন ১০১ নম্বর রুমকে সাব পোস্ট অফিসের অফিস রুম হিসেবে নির্ধারণ করা হয়। এসময়ে রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন, উপাচার্যের ব্যাক্তিগত সহকারী মোঃ আলমগীর হোসেন ও উপাচার্য কার্যালয়ের সেকশন অফিসার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সদরের প্রধান পোস্ট অফিসের পোস্ট মাস্টার মোঃ নবীর উদ্দিন মোল্লা জানান, সাবেক উপাচার্য নাসির উদ্দীনের সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাব পোস্ট অফিসের কার্যক্রম শুরু করার কথা ছিল৷ তবে নানা জটিলতায় তা আর সম্ভব হয়নি। এবার যেহেতু চালু হয়েছে ,সেহেতু আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।
এ বিষয়ে রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক অনেক কাজসহ শিক্ষার্থীদের অনেক কার্যক্রম ডাকযোগে হয়ে থাকে। তাদের সুবিধার্থে সাব পোস্ট অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশাকরি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পোস্ট অফিসের যাবতীয় সকল সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments