বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :আগামী বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন নতুন প্রযুক্তিতে দক্ষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের যুগ পরিবর্তনশীল প্রযুক্তিতে দক্ষ করার জন্য অলিম্পিড এ অংশ গ্রহন প্রয়োজন। শনিবার ( ১৮ মে ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে আয়োজিত প্রথম বাংলাদেশ এআই অলিম্পিয়াড এর সমাপনী পর্বে অতিথিরা এই অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পিছিয়ে পড়েনা থেকে বিশ্বমানের সাথে মিলরেখে কাজ করার কোন বিকল্প নাই। এআই প্রযুক্তিকে প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে পারলেই বিশ্বের মধ্যে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌছে যাবে।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু আশা প্রকাশ করে বলেন, আজকের দিনের এই প্রজন্ম এক নতুন বাংলাদেশের সন্ধান দিবে, দেখাবে নতুন আশার আলো।
সকাল থেকে সারাদেশ থেকে আগত ও অনলাইন বাছাই পর্বে নির্বাচিত ৪৫ জন শিক্ষার্থী চারঘন্টা ব্যাপী প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তার চারটি সমস্যার সমাধান করেন। ফলাফলের ভিত্তিতে মোট ১০ জন শিক্ষার্থীকে জাতীয় কাম্পের জন্য নির্বাচন করা হয়। তারা হলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আবরার শহীদ ও মিসবাহ্উদ্দিন ইনান, সাউথ ব্রিজ স্কুলের আদিব বিন কাদির, স্কলার্স স্কুল এন্ড কলেজের আসহাবুল ইয়ামীন অর্জন, ফৌজদার হাট ক্যাডেট কলেজের মো. মানজুম রহমান, মনিপুর উচ্চবিদ্যালয়ের মোহাম্মদ সাদ, একাডেমিয়া স্কুলের রাফিদ আহমেদ, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের এসএম সাবিব আব্দুলাহ্, সেন্টজোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তওসিফ ওয়াহিদ সুপ্রভ ও ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের আরেফিন আনোয়ার। আগামী ২২ মেথেকে ২৫ মে পর্যন্ত ঢাকায় জাতীয় কাম্পের মাধ্যমে এই ১০ জন থেকে চারজনকে নির্বাচিত করা হবে। নির্বাচিত এই দল আগামী ৯-১৫ আগস্ট, ২০২৪ তারিখে বুলগেরিয়ায় প্রথমবারেরমত অনুষ্ঠেয় প্রথম আন্তর্জাতিক এআই অল্যম্পিয়াডে অংশ নিবে।
এর আগে সারা বাংলাদেশের নিবন্ধিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্রোগ্রামিং কন্টেস্ট এবং নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনলাইন গ্রুমিংসেশন অনুষ্ঠিত হয়। সরাসরি অনুষ্ঠিত এই জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনলাইনে আগামী ২১-২২ মে তারিখে গ্রুমিং সেশনএবং ২৩-২৫ তারিখে সিলেকশন ক্যাম্প এবং আন্তর্জাতিক টিমসিলেকশন টেস্ট আয়োজন করা হবে। ক্যাম্পে অংশ নেয়া শিক্ষার্থীদের পারফরমেন্স এর পাশাপাশি তাদের বুদ্ধিমত্তার দক্ষতা যাচাই করে চূড়ান্তভাবে বাংলাদেশ দল নির্বাচন করা হবে। উল্লেখ্য, আগামী ৯-১৫ আগস্ট, ২০২৪ তারিখে বুলগেরিয়ায় প্রথমবারেরমত অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মান জনক প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আয়োজন করতে কান্ট্রি কোঅর্ডিনেশনের দায়িত্ব পায় বিডিওএসএন। এর মধ্য দিয়ে বাংলাদেশের হাইস্কুলের ছেলেমেয়েদের জন্য আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ গ্রহণের সুযোগ তৈরী হয়।
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এর পরিচালক বিএম মইনুল হোসেনের সভাপতিত্বে সমাপনি পর্বে আরও বক্তব্য রাখেন বিডিও এসএনএর সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, রিভ সিস্টেম এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রায়হান হোসেন, ই-জেনারেশন পিএলসির পরিচালক ইমরান মোহাম্মদ আবদুল্লাহ, বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের পরামর্শক মামুনুর রশিদ, এটুআই এর পলিসি এনালিস্ট মোঃ আফজাল হোসেন সারোয়ার ও বিডি ওএসএনের সাধারন সম্পাদক মুনির হাসান।
এই আয়োজনে পৃষ্ঠপোষকতায় রিভচ্যাট, ব্রেইনস্টেশন ২৩, ই-জেনারেশন ও ইনটেলিজেন্টমেশিন্স। এছাড়া সহযোগিতা করেছে একসেস টু ইনফরমেশন (এটুআই), প্রথমআলো, এনএলপি পার্টনার গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাসমৃদ্ধকরণ প্রকল্প এবং ম্যাগাজিনপার্টনার হিসেবে আছেন কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা। সহযোগিতায় ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, বাইটস ফর অল, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, জেআরসি বোর্ড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড- বাংলাদেশ, বাংলারম্যাথ এবং স্ক্র্যাচ বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্ম ...
সব মন্তব্য
No Comments