কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সক্রিয় মৌসুমী বায়ুর কারনে উকূলীয় এলাকায় বজ্রমেঘ তৈরী অব্যাহত থকায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ তীরে এসে আছরে পড়ছে। গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ রেখে জেলার শত শত ট্রলার নিয়ে মহিপুর আলীপুর আড়ৎ ঘাটে নোঙ্গর করে বসে রয়েছেন। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে নেমেছে স্থবিরতা। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
স্থানীরা জানান, বর্ষা শুরু হতে না হতেই তার প্রভাব পড়েছে জনজীবনে। তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিললেও বৃষ্টিতে নাকাল জনজীবন। শহরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এছাড়া বিভিন্ন নিচু স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বড় লোকসানে পড়েছে বর্ষাকালীন সবজি চাষীরা।
এদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments