স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই। দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরা আশা করছি, অন্তরবর্তী সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ হবে। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে। তিনি দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
আজ রবিবার জাতীয় পার্টি বনানীস্থ কার্যালয়ে পার্টির অতিরিক্ত মহাসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাসচিব এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মনিরুল ইসলাম মিলন এবং অঙ্গ সংগঠনের মধ্যে জাতীয় যুব সংহতির সভাপতি এইচএম শাহরিয়ার আসিফ, সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, কৃষক পার্টির আহ্বায়ক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, যুগ্ম আহ্বায়ক কাজী জামাল উদ্দিন, হুমায়ুন কবির শাওন, এম এ কুদ্দুস মানিক, তরুণ পার্টির আহ্বায়ক মোঃ জাকির হোসেন মৃধা, সদস্য সচিব মোড়ল জিয়া উর রহমান, শ্রমিক পার্টির আহ্বায়ক কাজী মেফতাহ উদ্দিন জসিম, ওলামা পার্টির সহ-সভাপতি ডঃ মাওঃ মোঃ গোলাম কিবরিয়া, জাতীয় সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী, মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, সদস্য সচিব মোঃ আঃ রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, মোঃ আরিফুর রহমান খান, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন ।
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদসহ বিভিন্ন পদে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তি ...
চট্টগ্রাম অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ঘোষিত ১৬-২২ জুন “দাবি সপ্তাহ” কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ জুন (শুক্রবার) বিকাল ৪টায় রাজধানীর মিরপুর-১২ এলাকায় পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে ঘিরে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আ ...
সব মন্তব্য
No Comments