দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: সাইফুল ইসলাম ফিরোজ

প্রকাশ : 13 Feb 2025
দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: সাইফুল ইসলাম ফিরোজ

মো: মাসুদ রানা,ঝিনাইদহ: দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণ যে দলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে সে দলই সকল সংষ্কার স্থায়ী ভাবে সম্পন্ন করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৪ ( কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। 


বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ‍্যাসিষ্ট গনহত্যাকারী পতিত স্বৈরাচার হাসিনার অব‍্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত‍্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি। 


সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সাধারণ ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের অপেক্ষাকে আর দীর্ঘায়িত করবেন না। আমরা আশা করবো ভোটার তালিকার কাজ শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। তারপর জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন । 


তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 


রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মফিজুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ইলিয়াচ রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহবায়ক জবেদ আলী, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দীন পিয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা কৃষক দলের আহবায়ক মাকছুদুল মমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, শ্রমিক নেতা আব্বাস উদ্দিনসহ অন্যান্যরা। 


সম্পর্কিত খবর

;