ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জন্য এ বছরের ‘সিডস ফর দ্য’ ফিউচার প্রোগ্রাম উদ্বোধন করেছে হুয়াওয়ে সাউথ এশিয়া। এই প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে বুধবার (২১ জুন) হুয়াওয়ে বাংলাদেশে একাডেমিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার বাংলাদেশ পর্ব থেকে বিজয়ী প্রথম তিনজন পুরস্কার হিসেবে পাবেন হুয়াওয়ে ল্যাপটপ, হুয়াওয়ে ট্যাব এবং হুয়াওয়ে ওয়াচ এবং শীর্ষ ৬ বিজয়ী পাবেন চীনে হুয়াওয়ে সদর দফতরে প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের সুযোগ।
স্টেম (STEM) ও নন-স্টেম (NON-STEM) শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে দেশের আইসিটি ইকোসিস্টেমের বিকাশের লক্ষ্য নিয়ে এবার দশম বারের মতো বাংলাদেশে এই প্রোগ্রাম আয়োজন করছে হুয়াওয়ে। প্রোগ্রামে অংশ নিতে আগ্রহীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের প্রেসিডেন্ট ঝ্যাং ঝেংজুন, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট নিকোলাস মা এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং স্বনামধন্য অন্যান্য ব্যক্তিবর্গ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি বলেন, “স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রযুক্তি মূল চালিকাশক্তি এবং এক্ষেত্রে আমাদের বর্তমান শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রাম তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার ও ব্যবহারের সুযোগ করে দিবে। তারা হুয়াওয়ের আধুনিক অবকাঠামো পরিদর্শন করবে এবং গ্লোবাল মেন্টর ও বিশেষজ্ঞদের সাথে দেখা করার সুযোগ পাবে। আইসিটি বিভাগের অধীনে আমাদের প্রধান দায়িত্ব হল শিল্প এবং একাডেমির মধ্যে ব্যবধান দূর করা। এক্ষেত্রে, আইসিটি একাডেমি প্রতিষ্ঠার মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের সহযোগিতা করার জন্য হুয়াওয়ের প্রতি আমি কৃতজ্ঞ।”
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বীজ (সিডস) আশা ও ফলনের প্রতীকস্বরূপ। সহযোগিতার বীজ উন্নয়নের ফল বয়ে আনবে, আইসিটি ক্ষেত্রে মেধা বিকাশে ভূমিকা রাখবে এবং চীন ও বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর ভূমিকা রাখবে। ভবিষ্যৎ মোকাবিলায় চীন বাংলাদেশের সাথে জ্ঞানের বীজ বপন করতে প্রস্তুত রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য অর্জন করেছে এবং স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে হুয়াওয়ের এ ধরনের উদ্যোগ বেশ অর্থবহ ভূমিকা রাখবে। আমি সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের সাফল্য কামনা করি।”
হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের প্রেসিডেন্ট ঝ্যাং ঝেংজুন বলেন, “‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রাম এ দেশের তরুণদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে। জনমিতিক লভ্যাংশের সুবিধা উপভোগ করছে বাংলাদেশ। এক্ষেত্রে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানো। তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে সহযোগী হিসেবে হুয়াওয়ে অনেক দিন ধরেই বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে।”
হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, “গত ২৫ বছর ধরে বাংলাদেশের আইসিটি খাতের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করছে হুয়াওয়ে। আমরা যে দেশে কাজ করি সেখানে মানুষের জীবনের মানোন্নয়নে বিশ্বাস করি। আমাদের এ বিশ্বাস ও প্রচেষ্টার ধারাবাহিকতায়, তরুণদের জ্ঞান ও ভাবনার পরিসর বৃদ্ধিতে বিভিন্ন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরির জন্য হুয়াওয়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করছে। ‘সিডস ফর দ্য ফিউচার’ এমনই একটি প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি এ শিল্পখাতের সেরা অনুশীলনীগুলো সম্পর্কে জানতে ও শিখতে পারবেন; একইসাথে নিজেদের দক্ষতা যাচাই করার সুযোগ পাবেন।”
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
সব মন্তব্য
No Comments