জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামে নবীন সদস্য মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবীন সদস্যদের মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। দুপুর ২টায় বঙ্গবন্ধু হলের অফিস কনফারেন্স কক্ষে এ ভাইভা পর্ব সম্পন্ন হয়।একগুচ্ছ প্রতিভাবান ও প্রচণ্ড গতিশীল ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী নতুন মুখ নিয়ে সম্পন্ন হয় নব্য সদস্যদের এ মৌখিক ভাইভা পর্ব।
নবীন সদস্যদের মৌখিক মূল্যায়নে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি শাকিল বাবু, সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক অনিক, দপ্তর সম্পাদক রাকিব ফয়সালসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ।
সংগঠনের সভাপতি শাকিল বাবু বলেন, “জাককানইবি সাংবাদিক ফোরামের সদস্য হওয়ার জন্য ভাইভা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি তাদের দক্ষতা, জ্ঞান এবং পেশাদারিত্ব মূল্যায়নের একটি সুযোগ। এই প্রক্রিয়ায় প্রকৃত প্রতিভাবানদের চিহ্নিত করা সম্ভব, যা সংগঠনের সুষ্ঠু কার্যক্রম ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে সহায়ক।”
সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, “এ নিয়ে তৃতীয়বারের মতো সদস্য আহ্বান কর্মসূচি সম্পন্ন হলো। প্রতিবারই প্রতিভাবান এবং গতিশীল নতুন মুখ সংগঠনে যুক্ত হয়েছে। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে নতুন সদস্য সংগ্রহের আহ্বান করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। সংগঠনটির সদস্যরা জাতীয় দৈনিক, টিভি চ্যানেল এবং মাল্টিমিডিয়ায় নির্ভীকভাবে কাজ করে চলেছেন।
সাংবাদিকতার মান বজায় রাখা এবং নতুন প্রজন্মকে পেশাদার সাংবাদিক হিসেবে তৈরি করতে ফোরাম প্রতিবছর এ ধরনের সদস্য সংগ্রহ প্রক্রিয়া চালিয়ে যায়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments