ডেস্ক রিপোর্ট : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, নারীর ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা কিংবা নিরাপত্তায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। তা না হলে যত বেশি ডিজিটাল হবো সমাজের দুর্বল অংশ বিশেষ করে নারী ও শিশু বিপন্ন থেকে আরো বিপন্নতর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানসমূহ তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড-এর দোহাই দিয়ে প্রতিকারে খুব কমই গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি উত্তরণে বিশ্বের বহুদেশ সোস্যাল মিডিয়া আইন করেছে।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইনটি সঠিক ও সক্রীয়ভাবে প্রয়োগের মাধ্যমে নারী ও কন্যা শিশুর ওপর ডিজিটাল সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, এনডিসি, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এবং মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বক্তৃতা করেন।
এর আগে মন্ত্রী হাইটেক প্রফেশনাল নামক কম্পিউটার কোম্পানীর রজতজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপি অনুষ্ঠানমালা ভার্চুয়ালি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments