স্টাফ রিপোর্টার, মোংলা: মোংলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের যৌথ সিন্ডিকেট এক বীর মুক্তিযোদ্ধার প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জবর দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। ৭ মে শনিবার সকাল ১১ টায় মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ বিশ^াস । লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রভাবশালী ওই সিন্ডিকেট চক্রটি ইতিমধ্যে তার পৈতিৃক সম্পত্তিতে স্থাপিত মার্কেটে সাইনবোর্ড সাঁটানো সহ এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ বিশ্বাস এ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর মালগাজি গ্রামে (চৌকিদারের মোড়) তার পৈতিৃক সূত্রে পাওয়া জমির উপর একটি মার্কেট রয়েছে । এ মার্কেটের আয়ের উপর নির্ভর করে তার পরিবার পরিজনের ভরন পোষন চলে। কিন্তু মার্কেটটি জবর দখলে প্রভাবশালী একটি কুচক্রী মহলের লোলুপ দৃষ্টি পড়ে। তিনি নিজেকে সংখ্যালঘু সম্প্রদায় দাবী করে আরও বলেন, মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন ও মালগাজী এলাকায় বসবাসকারী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অহেদ মুরাদের নেতৃত্বে গড়ে ওঠা প্রভাবশালী মহলটির ক্যাডার বাহিনী ইতিমধ্যে আমার মার্কেটটি জবর দখলে নেয়ার উদ্দেশ্যে তাদের নামে জায়গার মালিকানার সাইন বোর্ড সাঁটিয়েছে। মার্কেটটি জবর দখলের পাঁয়তারাকারী প্রভাবশালী মহলটি আমাকে ইতিমধ্যে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাদের অব্যাহত হুমকি ধামকির কারণে আমি পরিবার পরিজন নিয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দিন যাপন করছি। এ কুচক্রী মহলটি মার্কেটটি অবৈধভাবে তাদের দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সংঘবদ্ধ চক্রটি আমাকে দেশ ছাড়া করার বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি এ বিষয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ দিকে বৃদ্ধ মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের বিষয়ে সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান বলেন, তারা বৈধভাবে ওই সম্পত্তির বায়না চুক্তি ও সাইন বোর্ড সাটিয়েছেন। আর বায়নাচুক্তি সূত্রে ওই জমির মালিক (৬জন) দাবী করে ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন বলেন, তারা কাউকে হুমকি-ধামকী কিংবা জবর দখল করেননি। অপর দিকে এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অহেদ মুরাদের ব্যবহৃত মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
সব মন্তব্য
No Comments