ডেস্ক রিপোর্ট: পবিত্র হজ পালন শেষে প্রথম দিনে তিনটি ফিরতি হজ ফ্লাইটে ১ হাজার ১৭৪ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন।
আজ হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের ২টি ও সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে এসব যাত্রীরা দেশে ফিরেছেন।
সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-৩৫০২) ১৪ জুলাই জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বালাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।
চলতি বছর ৫ জুন প্রথম হজ ফ্লাইট শুরু হয় এবং গত ৫ জুলাই ছিল হজ যাত্রী পরিবহনের শেষ দিন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৩ হাজার ৬৪২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৫ জন নারীসহ ১৯ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় ২জন ও জেদ্দায় ১জন হজযাত্রী ইন্তেকাল করেন।
গত ১৪ জুলাই টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান (৬১) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বাসস
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments