কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে শত শত মৃত জেলিফিস। গভীর সমুদ্রে জেগে ওঠা বিজয়ের চরে এগুলোকে প্রথমে জেলেরা দেখতে পায়। এছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু জেলিফিস ভেসে এসেছে। গতদু’দিন ধরে এসব জেলিফিস ভেসে আসে। স্থানীয়দের দাবি জোয়ারের সময় জেলিফিসগুলো জীবিত অবস্থায় সৈকতে ভেসে আসে। পরে বালিয়াড়িতে আটকে মারা যায়। তবে ঠিক কি কারনে এগুলোর মৃত্যু হচ্ছে তার সঠিক কারন বলতে পারছেনা কেউ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে সাগরের জোয়ারের পানিতে এসব জেলিফিস তীরে ভেসে আসে। এর পর সৈকতের বালিয়ারিতে এগুলো আটক পরে। এর আগেও বেশ কয়েকবার ভেসে এসেছিলো।
জেলে জয়নাল মাঝি জানান, বেশ কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে সাগরে ভাসতে দেখা যাচ্ছে। অনেক সময় এগুলো জালে আটকে যায়। জালে আটকা পড়লে আমরা সেগুলোকে ছাড়িয়ে দেই। অপর জেলে আনিস মাঝি জানান, আগে সাগরে প্রচুর পরিমানে এসব সাগরের নোনা (জেলিফিস) দেখা যেত।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলিফিস ভেসে এসেছে খবর শুনিছে। মেরুদন্ডহীন এসব প্রানী চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিসও বলা হয়। এগুলো সাতারে তেমন পারদর্শী নয়। এছাড়া এতে দিন শীত ছিল। এখন গরমের পরিমার বেড়ে যওয়ায় সমুদ্র থেকে এগুলো উপরে দিকে চলে আসছে। পরে বালুতে আটকা পরে মারা যায়। তবে নমুনা সংগ্রহ করা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments