জামালপুর প্রতিনিধি: নানা বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান এমপি জনসম্মুখে এলেন।
২২ জানুয়ারী (শনিবার) চাচার জানাজায় অংশ নিতে নিজবাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক এ প্রতিমন্ত্রী। এসময় হাততালি আর স্লোগানে উল্লাস প্রকাশ করতে থাকেন কর্মী-সমর্থকরা।
স্থানীয় সূত্র জানায়, ২১ জানুয়ারি (শুক্রবার) মারা যান মুরাদ হাসানের চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার। সরিষাবাড়ী পৌরসভার বীর ধানাটা এলাকার নিজবাসায় মারা যান তিনি। শনিবার দুপুর ১২টায় সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার কিছুক্ষণ আগে ডা. মুরাদ হাসান ও তার বড় ভাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার ঢাকা থেকে বীর ধানাটা গ্রামে চাচার বাসায় যান। সেখানে কয়েক মিনিট থাকার পরই নিজবাড়ি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে পৌঁছান। এসময় তার কর্মী-সমর্থকরা স্লোগান ও হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। ডা. মুরাদ হাসান হাত নেড়ে তাদের উল্লাসের জবাব দেন।
দুপুর ২টায় অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন ডা.মুরাদ হাসান এমপি ও তার ভাই অতিরিক্ত বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার। গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। জানাজার আগে মুরাদ হাসান চাচার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
প্রায় দেড় মাস পর জনসম্মুখে এলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments