আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশের আঞ্জায় শ্রমিক বহনকারী একটি ট্রাক গভীর খাদে পড়ে ২২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। ভারতের সংবাদপত্র গণশক্তি এক প্রতিবেদনে এখবর জানিয়েছেন।
জানাগেছে, শ্রকিম হবনকারী ট্রাকটি পাহাড়ী রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় হাজার ফুট গভীরে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
শ্রমিকদের মধ্যে ১৯ জন আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার গিলাপুকুরিয়া চা বাগানের বাসিন্দা।
প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শ্রমিকরা রাস্তা নির্মাণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইলং-চাকলাগাম সড়কের মেটেলিয়াংয়ের কাছে একটি পাহাড়ের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকটিতে ২২ জন শ্রমিক ছিল। পথচারীরা ট্রাকটিকে খাদে পড়ে যেতে দেখে স্থানীয় থানায় খবর দয়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদর খোঁজ করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments