স্টাফ রিপোর্টার: শেষ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরবর্তীতে আরও ৭ দিন প্রদর্শনীর সময় বৃদ্ধি করা হয়। আজ ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার বিকাল ৫:০০ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা করেন বরেণ্য শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি প্রফেসর ড. আব্দুস সাত্তার। আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর নাজমা খান মজলিস। বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক শিল্পী আব্দুল হালিম চঞ্চল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ চারু শিল্পীদের বলেন, “আমরা আশা করব আপনাদের কৃতকর্ম থেকে আমরা সবাই অনুপ্রাণিত হবো। আমাদের নাট্যজন যারা আছেন তারা অনুপ্রাণিত হবেন, যারা পেইন্টিং করেন তারা অনুপ্রাণিত হবেন। এর সাথে যদি আমরা কোনো মেলবন্ধন তৈরি করতে পারি সকল শিল্পকর্মের, বিশেষ করে গান, নৃত্য এবং আবৃত্তির তারাও অনুপ্রাণিত হবেন। সকলে মিলে আমরা আরও ভিন্নরকম চর্চার ভেতর থেকে নতুন যে বাংলাদেশকে খুঁজছি সেটা খুঁজে পাবো বা পথটা দেখাতে পারবো।”
বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম সম্পর্কে মহাপরিচালক বলেন, “প্রত্যেক বিভাগ তার নিজস্ব স্বকীয়তা নিয়ে নিজস্ব চিন্তাগুণেই কাজ করছে। সেখানে মহাপরিচালকের কোনো হস্তক্ষেপ নেই। প্রত্যেকটা বিভাগের প্ল্যান করেছি আমরা। দুইমাস অনেক আলোচনা করে, অনেক কাটছাট করে আমরা একাডেমি কার্যক্রমের পরিকল্পনা করেছি। অক্টোবর ও নভেম্বর মাসে পরিকল্পনা করেছি এবং ডিসেম্বর থেকে আমরা ব্যাপকভাবে কাজে নেমেছি। আমরা আরও বেশি কাজ করতে চাই।”
আগামীতে আরো বিস্তারিত কর্মসূচি গ্রহনের বিষয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসে ৮৯টি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এটা ‘বহু ভাষার উৎসব’ নামে আমরা উদযাপন করতে যাচ্ছি। সেখানে আমাদের আদিবাসী যারা আছেন, আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর যারা আছেন তাদেরকে আমরা যেমন উদযাপন করব। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা-ভাষী যারা আছেন তাদেরকেও আমরা উদযাপন করব। এই বহুমাত্রিক, বহুভাষিক উদযাপনের ভেতর থেকে আমরা বাংলাদেশকে দেখতে চাই। আশা করি আপনারা সকলে যুক্ত হবেন।”
আলোচনা পর্ব শেষে ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১৫৯ জন শিল্পীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯৮২ সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়। এ বছর ৬ষ্ঠ বারের মতো আয়োজন করা হয়েছে মাসব্যাপী জাতীয় পর্যায়ের এ ভাস্কর্য প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ১৫৯ জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির ১৭৮ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এ বছর ১০ সম্মানসূচকসহ মোট ১৩ টি পুরস্কার প্রদান করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। গত ২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ ...
সব মন্তব্য
No Comments