শারদীয় দুর্গাপূজা: মহাসপ্তমী পূজা শুরু হয়েছে

প্রকাশ : 09 Oct 2024
শারদীয় দুর্গাপূজা: মহাসপ্তমী পূজা শুরু হয়েছে

ডেস্ক রিপোর্ট:  সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী পূজা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবীর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

গতকাল বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। সপ্তমী তিথিতে সকাল ৭টা ৫৫ মিনিটে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত হয়।এরপর অঞ্জলী প্রদান করেন ভক্তরা। 

দুর্গা শব্দের অর্থ হলো ব্যুহ বা আবদ্ধ স্থান। যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে তা থেকে তিনি ভক্তকে রক্ষা করেন।

মহা চন্ডীর বর্ননা অনুযায়ী, ত্রেতা যুগে ভগবান রাজা রাম চন্দ্র দশানন রাবণের সঙ্গে যুদ্ধে রত হন। পাপের বিনাশের লক্ষ্যে দেবী আর্দ্যাশক্তি মহামায়ার কাছে শক্তি বৃদ্ধির আশায় শরৎকালে তার পূজা করিতেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করে দেবী সীতাকে উদ্ধার করেন। এবং রাবণকে হত্যা করতে সকাষম হন রাম চন্দ্র। সেই থেকে প্রতিবছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বীরা দূর্গাোৎসব পালন করে আসছেন।

আগামীকাল ১১ অক্টোবর মহষ্টমী , ১২ অক্টোবর মহানবমী এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্ত হবে।

এবারে দোলনায় বা পালকিতে দেবী দুর্গার আগমন হবে। পালকী বা দোলনায় আগমন হলে ফলাফল হয় মড়ক। যা শুভ ঈঙ্গিত নয়। দেবী স্বর্গে গমন করবেন ঘোড়ায় চড়ে। এটি যুদ্ধ, বুগ্রহ, অশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে।

সরকারি হিসাব অনুযায়ী এবছর সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি দুর্গাপূজা উদযাপিত হবে।

দুর্গাপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে প্রতিটি পূজা মন্ডবে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এবং সেনা বাহিনী, নৌবাহিনী ও পোষ্টগার্ড নিরাপত্তার দ্বায়িত্বে নিয়োজিত রয়েছে। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

সম্পর্কিত খবর

;