কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো.ইব্রাহিম মিয়া (৫৫) উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাতানিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো পঠানো হয়েছে।
আহত ইউপি সদস্য ইব্রাহিম এ ঘটনার জন্য একই এলাকার হালিম সিকদাকে দায়ী করে সাংবাদিকদের বলেন, সে আমার সঙ্গে নির্বাচনে হেরেছে। শহীদ সিকদার তার ভাতিজা। মূলত নির্বাচনের জেরে ধরেই আমার উপর হামলার ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ওসি জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments