স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে চোর, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবি ও সোমবার (৭-৮ জুন) ২৪ ঘণ্টায় তেজগাঁও, যাত্রাবাড়ী, সূত্রাপুর ও উত্তরা পশ্চিম থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ১৮ জন, আদাবর থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সালাউদ্দিন, মো. ফরিদ, মো. আল আমিন, মো. জাহিদুল ইসলাম, আবুল কালাম, মো. ওমর ফারুক ফয়সাল, মো. রমজান আলী, মো. হানিফ, মিজু, নুর ইসলামসহ ৪৯ জন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মো. কামরুল হাসান, মো. আব্দুল্লাহ, মো. শফিকুল, মো. সালাম, মাইন উদ্দিন, আবির, নাঈম, মো. রাজু, মো. সালাউদ্দীন, সাইফুল ইসলামসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরও আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সূত্রাপুর থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজু আহমেদ শিপলু (৩৭), ইরফান অমি (৩৮) ও মো. আলমগীর (৫০)। তাদের দেওয়া তথ্য মোতাবেক যাত্রাবাড়ীর একটি বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি টেলিভিশন, একটি স্মার্টফোন এবং নগদ ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গত ৩১ মে সূত্রাপুরের উল্টিনগঞ্জ লেনের একটি বাসায় তালা ভেঙে স্বর্ণালঙ্কার, টেলিভিশন, নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ ১১ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রসুল খান (২৬) ও মোছা. মহিতুন নেছা (৬২)। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন প্রায় দুই মাস আগে রাজশাহীতে সংঘটিত আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের কাউখালীতে পুলিশের টহল অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সজীব সরদা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রোববার ঘোষণা করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বিচারক ...
ডেস্ক রিপোর্টার: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রব ...
সব মন্তব্য
No Comments