উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় ওয়াল্ডভিষণ বাংলাদেশ ও এপি এর সহযোগিতায় সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি(সিআরএসএস) এর আয়োজনে শিশু সাংবাদিকতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালায় শিশু সাংবাদিকতার উপরে প্রশিক্ষক হিসেবে বক্তৃতা করেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার। আরো বক্তৃতা করেন সিআরএসএস এর সাতলা কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার এনি মিতা, রাজাপুর সিআরএসএস এর ভিডিসি সভাপতি দিলীপ বিশ্বাস, এল.আর সুপারভাইজার মোঃ মিজানুর রহমান বালী, সাতলার এসসিপিএফ মোঃ নাজমুল হক নয়ন, রাজাপুর এসসিপিএফ সবুজ সমদ্দার প্রমূখ। এ সময় শিশু ফোরামের ২০ জন সদস্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments