ডেস্ক রিপোর্টঃ পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এর আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী ও যুগ্ম আহবায়ক কামরূল আহসান আজ এক বিবৃতিতে খুলনার আটরা শিল্পাঞ্চলে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হারুন অর রশিদসহ ৮ জন শ্রমিক নেতাকে খান জাহান আলী থানায় আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন জুট মিলের সামনে বন্ধ পাটকল চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচির শুরুতেই সংগঠনের ব্যানার কেড়ে নিয়ে নেতৃবৃন্দকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃত অন্যরা হলেন, শ্রমিকনেতা আমিরুল ইসলাম, ছাত্তার মোল্লা, আব্দুর রশিদ, রবিউল ইসলাম, আব্দুর করিম, মোঃ দাউস মিয়া, আনিস মিয়া প্রমুখ। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে সভা-সমাবেশ করার ক্ষেত্রে কোন বিধিনিষেধ না থাকা সত্ত্বেও বিনা উস্কানিতে স্থানীয় কর্তৃপক্ষ মানব বন্ধনের মত একটি নিরীহ কর্মসূচি থেকে আটক করার ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটা গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার শামিল। নেতৃবৃন্দ অনতিবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের সংশ্লিষ্টদের আহবান জানান।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments