স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেন উৎপাদনকারী ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন (ভিএসএ) পদ্ধতি জেনারেটরের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সর্বাধুনিক অক্সিজেন উৎপাদনকারী এ জেনারেটরের শুভ উদ্বোধন করেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তিসমূহ সংযোজন করতে তৎপর রয়েছে। আমি দায়িত্বভার গ্রহণের পর সারাবিশ্বের চিকিৎসা সেবা, স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা গবেষণায় যেসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তা সংযোজন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে অনেক প্রযুক্তি সংযোজন করতে সক্ষম হয়েছে। কিছু বাকি আছে। আজ এই অক্সিজেন জেনারেটর উদ্বোধন তারই অংশ বিশেষ। এ অক্সিজেন জেনারেটর চালু করার ফলে রোগীর চাহিদামত অক্সিজেন অটোমেটিকভাবে সরবরাহ করা যাবে।
এসময় নার্সিং অনুষদের ডিন অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন পদ্ধতির অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ও কেবিন ব্লকে এ জেনারেটরটি অক্সিজেন সরবরাহ করবে। এ অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর স্থাপনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের উপর অক্সিজেন নির্ভরতা কমবে। এ জেনারেটরে শুধুমাত্র বিদ্যুতের খরচ হবে। এ অক্সিজেন জেনারেটরটি বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে ৯০ শতাংশ থেকে ৯৩ শতাংশ ঘনত্বে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে সক্ষম।
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
সব মন্তব্য
No Comments